November 5, 2026, 4:07 pm

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিসচা’র স্মারকলিপি প্রদান

Reporter Name

গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া প্রতিনিধি : জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ​সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের নিকট নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের নেতৃত্বে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

​স্মারকলিপিতে তুলে ধরা প্রধান দাবিগুলো ​ডুমুরিয়া বাজারে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা।​যত্রতত্র অবৈধ পার্কিং বন্ধ করা ​ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা ​হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা। ​স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মোল্যা মনিরুল ইসলাম, গাজী আব্দুল আজিজ, রবিউল ইসলাম, গাজী সোহেল আহমেদ, খান আরিফুজ্জামান নয়ন, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হক লিটন, জুয়েল বিশ্বাস, আবদুল্লাহ খান, হুসাইন খান, জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।