November 5, 2026, 4:10 pm

ডুমুরিয়ায় দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Reporter Name

গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী গণমানুষের সংবাদপত্র দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। ​ডুমুরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল কাদের খানের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সঞ্জয় কুমার ও ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সালাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, দৈনিক রানার দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের অনিয়ম দূর করে উন্নয়নকে ত্বরান্বিত করে। ভবিষ্যতেও পত্রিকাটি গণমানুষের কথা বলবে এবং সততার সঙ্গে সত্য তুলে ধরবে বলে আমরা আশা করি।

​বিশেষ অতিথিরা বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ। দৈনিক রানার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিকড়ের কাছে থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা তুলে ধরে আসছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগেও পত্রিকাটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অব্যাহত রয়েছে। অতিথীরা দৈনিক রানারের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সদস্য শেখ সিরাজুল ইসলাম, নিউজ টুয়েন্টি সিক্সের পরিচালক গাজী মাছুম, প্রেসক্লাবের সদস্য খান মহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম (মুকুল), খান আরিফুজ্জামান নয়ন, আজহারুল ইসলাম, মিঠুন মন্ডল, গাজী সোহেল আহমেদ, এবং ডুমুরিয়ার পত্রিকা এজেন্ট আব্দুল মজিদসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।