November 5, 2026, 4:10 pm

৩ এপিবিএন খুলনার সফল অভিযান: অনলাইনে চাকরির লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Reporter Name

​এস কে রবিউল ইসলাম , খুলনা: অনলাইনে আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রবাসীর টাকা আত্মসাৎকারী একটি সাইবার প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), খুলনা। গতকাল খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কে বাইনতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম, এম সালাহউদ্দীন মহোদয়ের যোগ্য নেতৃত্বে অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম টিমের ১১ জনের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে।

​ঘটনার প্রেক্ষাপট ​পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রবাসী রবিন শেখকে অনলাইনে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারক চক্রটি বিভিন্ন দফায় সর্বমোট ৮৮,৮৯০/- (আটআশি হাজার আটশত নব্বই) টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী প্রবাসী পুলিশ হেডকোয়ার্টার্সে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি এপিবিএন হেডকোয়ার্টার্সের মাধ্যমে ৩ এপিবিএন, খুলনায় প্রেরিত হলে সাইবার টিমের মাধ্যমে তথ্য অনুসন্ধান ও প্রতারক চক্রটিকে শনাক্ত করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ: ১২/১০/২০২৬ খ্রিঃ)। ​অভিযান ও গ্রেপ্তার ​মামলা দায়েরের পর ৩ এপিবিএন সাইবার ক্রাইম ইউনিট ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হয়ে বটিয়াঘাটা থানার কে বাইনতলা এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে এপিবিএনের টিম।

​গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়:
১. ছাবির হোসেন (পিতা: শহীদ শেখ, মাতা: আমিরন্নেছা বেগম)
২. স্বাধীন কুমার ঘটক (পিতা: মহাদেব ঘটক, মাতা: কল্পনা ঘটক)
৩. শাকিব শেখ (পিতা: মাহবুব শেখ, মাতা: আছমা খাতুন)
(সকলের সাং- লোনাপাড়া, থানা- বটিয়াঘাটা, জেলা- খুলনা)।

​উদ্ধারকৃত আলামত ​গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত নিম্নলিখিত সরঞ্জামাদি আলামত হিসেবে জব্দ করা হয়েছে:
​বিভিন্ন মডেলের ০৫ (পাঁচ) টি মোবাইল ফোন ​১৫ টি মোবাইল সিম কার্ড ​নগদ ৫০০/- (পাঁচশত) টাকা ​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে কাজ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে আসছে। ​গ্রেপ্তারকৃত আসামিদের জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মামলা তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।