November 4, 2026, 9:01 am
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

আশাশুনির বুড়িয়ায় আড়ং মেলায় ৩ মন্ডপের প্রতিমা বিসর্জন

Reporter Name

শেখ আসাদুজ্জামান মুকুল : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ঐতিহ্যবাহী বুড়িয়া আড়ং মেলার মাঠে ৩ টি মন্দিরের দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বড়দল বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্দির, বুড়িয়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির ও ফকরাবাদ সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের প্রতিমা বিকালে বুড়িয়া আড়ং মেলায় আনা হয়। আড়ং মেলার মাঠে হাজার হাজার ভক্ত ও বিভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটে। ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান, এএসআই অমিত হাসানসহ থানার অন্যান্য পুলিশ সদস্য। আড়ং মেলা কমিটি নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আড়ং মেলায় উপস্থিত থেকে প্রতিমা বিসর্জনের আয়োজন প্রত্যক্ষ করেন।