শেখ আসাদুজ্জামান মুকুল, আশাশুনি সাতক্ষীরা : বৃহস্পতিবার বিকাল চারটায় দরগাহপুর বাজারে দরগাহপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ জুলফিকার হায়দারের সভাপতিত্বে সভায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ এর পক্ষে বক্তব্য রাখেন বিট ইনচার্জ এস আই মোঃ ফিরোজ আলম, সহ ইনচার্জ মোঃ আব্দুস সালাম, দরগাহপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী শেখ তারিকুল বাশার, দরগাহপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ জুলফিকার হায়দার ,সাধারণ সম্পাদক জিএম হাফিজুর রহমান।
আলোচনা সভায় বক্তারা যুব সমাজের ভেতর মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন । আশাশুনি থানা অফিসার ইনচার্জের পক্ষ থেকে বিট ইনচার্জ দরগাহপুর ইউনিয়নে শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে a আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ, দরগাহপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারণ জনগণ।