September 17, 2026, 9:36 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

শুধু খায়রুল-সাদিয়া নন গোপন প্রেম ছিল আরও অনেকের

Reporter Name

দুই বছর আগের কথা। সেই সময় আলোচিত জুটি ছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। অল্প সময়েই দুজনের অভিনীত নাটক আলোচনায় আসে। অভিনয়ের বাইরেও তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যেত। এ নিয়ে শুরু হতো গুঞ্জন। একসময় শোনা যায় তাঁরা প্রেম করছেন। এ খবর এই জুটির কাছেও পৌঁছেছে। এ নিয়ে দুই বছর আগে প্রথম আলোর মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা। কী বলেছিলেন তাঁরা? কেন প্রেম গোপন করেছিলেন?

দুই বছর আগে এই দুই অভিনয়শিল্পীর ঈদের নাটক ‘সুখ অসুখ’, ‘ আকাশে চাঁদ নেই’, ‘বৃষ্টির অপেক্ষায়’, ‘প্রিয় লাইলী’ ও ‘সাদা পায়রা’ বেশ প্রশংসিত হয়। ঈদের পরেও একসঙ্গে টানা কাজ করেছেন যা তাঁদের নিয়ে গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।এসব ঘটনা নিয়ে ২০২৪ সালের এপ্রিলে দেওয়া এক সাক্ষাৎকারে খায়রুল বাসার বলেন, ‘এটা আমিও শুনেছি। বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেন। এটা আমি এনজয় করি। থ্রিলিং মনে হয়। একসঙ্গে বেশি কাজ হলেই কি প্রেম হয়?

এমন গুঞ্জন নতুন নয়। আমরা একসঙ্গে বেশি কাজ করি। এর কারণ আমাদের সময় মিলে যাচ্ছে, আবার আমরা সময় মিলিয়ে নিচ্ছি। আবার প্রযোজকেরা দেখছেন আমাদের একসঙ্গে অভিনীত কাজগুলো দর্শক পছন্দ করছেন। তখন অন্যরাও আমাদের একসঙ্গে কাস্টিং করছেন। গল্প পছন্দ হচ্ছে। দুজনেই ওকে বলছি। আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে বোঝাপড়া চমৎকার হয়েছে। যার ফলে বেশি কাজ হচ্ছে, এই যা। কিন্তু এটা প্রেম বা সম্পর্ক এমন কিছু নয়।’

এই গুঞ্জন নিয়ে সাদিয়া আয়মানকেও গণমাধ্যমের মুখোমুখি হতে হয়। তারকাদের প্রেম-ভালোবাসা বিয়ের নানা গুঞ্জন নিয়ে তিনিও কথা বলেছেন। গত বছর সাদিয়া আয়মান জানান, তিনি এগুলো বেশ উপভোগ করেন। সহশিল্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সাদিয়া সেই সময় বলেছিলেন, ‘একসঙ্গে অভিনয় করলেন গুঞ্জন থাকবেই। আমরা ভালো সহকর্মী। যেমন ‘উৎসব’ সিনেমার পরে অনেকেই মনে করেছিল আমরা বিয়ে করেছি। কারা গুজব ছড়ায় জানি না। গুঞ্জনকে আমি তেমন গুরুত্ব দিই না। এটা সব অভিনয়শিল্পীকে নিয়েই কমবেশি রয়েছে।’

এ ঘটনার পরে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানের মাধ্যমে জানা যায়, খায়রুল বাসার একসময় সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। পরে তাঁদের সে সম্পর্কের বিচ্ছেদ হয়। কিন্তু সম্পর্কের কথা সত্য ছিল। শুধু তাঁরাই নন। ঢালিউড, টেলিভিশন নাটক ও সংগীতাঙ্গনের আরও অনেক তারকা প্রেমের সম্পর্ককে শুরুর দিকে লুকিয়েছিলেন, যা পরে সত্য হয়। সেসব সম্পর্কে কোনোটি এখনো টিকে থাকলেও অনেক সম্পর্কই বিচ্ছেদে রূপ নিয়েছে।