November 4, 2026, 9:00 am
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

বাংলাদেশ থেকে ‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে

Reporter Name

শিয়ালের হুক্কাহুয়া ডাক কিংবা শিয়ালপন্ডিত নামে কাউকে ব্যঙ্গ করা ছোটবেলায় এমনসব উপমা বা গল্প শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বাংলাদেশে খুব পরিচিত এই প্রাণী শিয়ালকে নিয়ে আছে নানা ছড়া, গান, লোকবিশ্বাস, কুসংস্কার বা লোকজ গল্প।

কখনো ধূর্ত চরিত্রে, কখনো অমঙ্গলের প্রতীক, কখনো গৃহপালিত পশুপাখি খেয়ে ফেলায় দায়ে অভিযুক্ত এভাবেই এই প্রাণীটি মানুষের কাছে পরিচিতি পেয়েছে। পরিবেশবিদেরা বলছেন, অতিপরিচিত প্রাণীটিকে এখন খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠছে। একে আর এখন আগের মতো দেখা যায় না।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সুপরিচিত প্রাণী খেঁকশিয়াল, ইংরেজিতে যাকে বেঙ্গল ফক্স নামে ডাকা হয়, সেটি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এর অন্যতম কারণ – যত দিন যাচ্ছে, খেঁকশিয়ালের আবাসস্থল তত কমছে।

প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন জানিয়েছে, বর্তমানে সংকটাপন্ন শ্রেণিতে থাকা খেঁকশিয়াল সংস্থাটির চলমান নতুন মূল্যায়নে বিপন্ন শ্রেণিতে চলে যেতে পারে।

অথচ, প্রকৃতিতে এই খেঁকশিয়ালের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখা, ইঁদুরসহ ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখা এবং ফুড চেইন বা খাদ্যশৃঙ্খলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বন্যপ্রাণী।