November 4, 2026, 6:51 pm
শিরোনাম:
৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ; শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এ সময় পূজা মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর-২৬) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান হাফিজ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী।

পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলার ১০২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ উপলক্ষে দায়িত্ব পালন করছেন ৬৩০ জন আনসার সদস্য।

পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।