November 4, 2026, 6:05 pm
শিরোনাম:
৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫নং ভান্ডারকোট ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা শফিকুজ্জামান

Reporter Name

নুরুজ্জামান সাকিব : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কারাবরণকারী নেতা মোঃ শফিকুজ্জামান মলঙ্গী। ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় শফিকুজ্জামান মলঙ্গী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হয় সেজন্য বিএনপি সবসময় সজাগ রয়েছে।

তিনি আরও বলেন, আমি ৫ নং ভান্ডারকোট ইউনিয়নেরই সন্তান। এই ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। কারাবরণ করেছি, জেল-জুলুম দেখেছি। তাই মানুষের কষ্ট আমি বুঝি।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কমিটির নেতারা বলেন, রাজনৈতিক নেতারা এভাবে মন্ডপে এসে খোঁজ নিলে আমরা উৎসাহ পাই। এলাকায় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। উল্লেখ্য, মোঃ শফিকুজ্জামান মলঙ্গী দীর্ঘদিন ধরে ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।