November 4, 2026, 4:31 pm
শিরোনাম:
৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ

Reporter Name

পরেশ দেবনাথ, কেশবপুর যশোর ; কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর-২৬) সকাল ১০টায় আয়োজিত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন জামায়াতের আমির

মাওলানা ইলিয়াসুর রহমান,আরো উপস্থিত ছিলেন, সাবেক আমির মাস্টার হাফিজুর রহমান,   ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুস সামাদ, মাওলানা খবির উদ্দীন, মাওলানা আমিনুর রহমান ও চয়ন দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরা।
‎

এ সময় হিন্দু সম্প্রদায়ের নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
‎সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট থাকুক—এই প্রত্যাশা।