November 4, 2026, 4:30 pm
শিরোনাম:
৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সম্প্রীতির বন্ধনে জনসংযোগ, সাহস ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান

Reporter Name

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে খুলনার ডুমুরিয়া উপজেলার ৯ নম্বর সাহস ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও জনসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, স্বপ্ন ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের দুর্গোৎসবের আনন্দ ও উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। এ দেশে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে এটাই তাঁর প্রত্যাশা। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির অন্যতম মাধ্যম। দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং কোনো ধরনের ভেদাভেদ ছাড়াই সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

সাহস ইউনিয়নের গজেন্দ্রপুর শেখবাড়ি এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান স্বপ্ন ফাউন্ডেশনের পরিচালক হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন। বিভিন্ন পূজামণ্ডপে তাঁর এই পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য এবং পারস্পরিক সহাবস্থানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, “এ দেশ আপনার, আমার—সবার। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।” তিনি সাহস ইউনিয়নসহ ডুমুরিয়া উপজেলার সর্বস্তরের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ বয়ে আনুক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।