November 4, 2026, 4:28 pm
শিরোনাম:
৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল

Reporter Name

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সব ধরনের অপশক্তি ও বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল । মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে খুলনা নগরীর তেলিগাতী এলাকার নেপাল আশ্রম পূজামণ্ডপে আয়োজিত বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, ‘হাজার বছর ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশাপাশি বসবাস করে আসছে। দুর্গোৎসব এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ উৎসবের মূল শিক্ষা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখা সবার দায়িত্ব। ধর্মীয় পরিচয় কখনো মানুষের মধ্যে বিভেদ তৈরির কারণ হতে পারে না; বরং ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ মানুষকে ঐক্যবদ্ধ করে।’

তিনি আরও বলেন, ‘সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে। প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা ও উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

হুইপ বকুল বলেন, ‘ধর্মকে ব্যবহার করে কেউ যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। দল-মত ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার মধ্য দিয়ে শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’ নেপাল আশ্রম পূজা কমিটির ঠাকুর বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা মীর কায়সেদ আলী ও শেখ সাদী।

এ সময় উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুল আজিজ সুমন, মো. মিরাজুর রহমান মিরাজ, প্রকৌশলী সত্যনন্দ, মন্দির কমিটির উপদেষ্টা অনিমেষ সরকার, দয়াল মণ্ডল, গুরুপদ সরকার, তরুণ বিশ্বাস, কৃষ্ণ মণ্ডল এবং পূজা কমিটির সাধারণ সম্পাদক সবুজ সরকার সাধুসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনা সভা শেষে হুইপ বকুল নেপাল আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।