November 4, 2026, 9:43 am
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name

এস, এম মোস্তাফিজুর রহমান ; আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জনপ্রতিনিধিদের চারটি গুণের অধিকারী হতে হবে। এগুলো হলো—আচরণে অমায়িক হওয়া,ক্ষমা চাওয়া ও ক্ষমা করা, পরামর্শের ভিত্তিতে কাজ করা এবং সিদ্ধান্ত গ্রহণের পর আল্লাহর ওপর তাওয়াক্কুল করা। জনসেবায় এসব গুণের চর্চা একজন দায়িত্বশীল নেতাকে আদর্শ ও জনবান্ধব করে তুলতে সহায়তা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ,জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও মাওলানা আবু বক্কর সিদ্দিক।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা।
এ সময় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওলানা মো.রুহুল কুদ্দুস,বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান,অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা উপস্থিত ছিলেন।