November 4, 2026, 5:44 am
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

সাতক্ষীরায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

Reporter Name

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি (ভাদলি) গ্রামে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইদের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জানা যায়, ভাদিয়ালি গ্রামের মৃত আলহাজ্ব আব্দুর রহমান এর ৫ ছেলে ও ১ মেয়ে। ছেলেরা হলেন আব্দুল মাজেদ, মোঃ আব্দুল হামিদ, আব্দুর রহিম, আব্দুল জলিল ও আব্দুল মোমিন। পারিবারিক সূত্রে জানা যায়, ওই পরিবারে মায়ের নামীয় সম্পত্তি রয়েছে সাড়ে ৪৪ বিঘা এবং ৫ ভাইয়ের নামীয় সম্পত্তি রয়েছে সাড়ে ৩৭ বিঘা।

অভিযোগে ভুক্তভোগী ছোট ভাই আব্দুল জলিল জানান, তিনি ও তার আরেক ছোট ভাই দীর্ঘদিন বাইরে থাকার সুযোগে বড় ভাইরা ৯০-এর রেকর্ডে কৌশলে অর্ধেকেরও বেশি সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। এতে তিনি তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছেন।

ভুক্তভোগী আব্দুল জলিল তার পৈত্রিক সম্পত্তি সমানভাবে ৫ ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার ন্যায্য সম্পত্তি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে এলাকার স্থানীয়রা জানান, বিষয়টি দীর্ঘদিনের এবং তারা চান একটি সুষ্ঠু সমাধান হোক যাতে কোনো ভাই বঞ্চিত না হয়।