November 4, 2026, 6:27 pm
শিরোনাম:
৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name

সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলার তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৪ নভেম্বর দুপুর ২টার দিকে স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধ, জেন্ডার সমতা আনায়ন কল্পে সচেতনতা বৃদ্ধি মূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হান, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা, উপজেলা তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক যথাক্রমে মোঃ আব্দুল হাদী, সুলতানা পারভীন, মোঃ আশরাফুল আলম ও অংশুপতি রায়।