September 20, 2026, 1:28 am
শিরোনাম:
কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার… দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী রূপসায় বৈঠার ছন্দে মুখরিত বান্ধাখাল, ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত পশ্চিম শোভনা ইউরেকা ক্লাব ও ভায়না সবুজ সংঘের হাডুডু ম্যাচ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার -৩ ক্রিসেন্ট আলিম মাদ্রাসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার ওসি রাশেদুল আলমের উদ্যোগে বদলে যাচ্ছে কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি মেলায় যাওয়া নিয়ে অভিমান, গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

Reporter Name

গোলরক্ষক সময় নষ্ট করলে শাস্তি হিসেবে এক মিনিটের জন্য দলের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে যেতে হবে। নতুন এই নিয়ম পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে ব্রাজিলের সিরি আ-তে।প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়মে শাস্তি পেয়েছেন সান্তোসের অধিনায়ক নেইমার। এতে অবশ্য তার দায় ছিল না কোনো। বরং নিয়মের বেড়াজালেই আটকা পড়লেন সান্তোসের অধিনায়ক।

প্রিমিয়ার লিগসহ অন্য প্রতিযোগিতা গুলোতেও এই নিয়ম পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে। কোনো গোলরক্ষক চিকিৎসার জন্য খেলা বন্ধ থাকলে খেলা শুরু করতে কোচকে তাৎক্ষণিকভাবে অবশ্যই এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠাতে একজন আউটফিল্ড খেলোয়াড়কে নির্বাচিত করতে হবে। কোচ যদি ১০ সেকেন্ডের মধ্যে সেই একজন খেলোয়াড়কে নির্বাচন করতে না পারে, তাহলে দলের অধিনায়ককে মাঠ ছাড়তে হবে।

সোমবার (১৬ আগস্ট) ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এই নিয়ম প্রথবার ব্রাজিলিয়ান শীর্ষ লিগে প্রয়োগ করা হয়েছে। গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য অনুরোধ করেন। কিন্তু সান্তোস কোচ ১০ সেকেন্ডের মধ্যে কোন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেবেন, সেই সিদ্ধান্ত নিতে পারেননি। আর তাই অধিনায়ক নেইমারকে মাঠ ছাড়তে বলেন রেফারি।