September 17, 2026, 10:58 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

প্রেমের সম্পর্কে সন্দেহ থেকে ব্যবসায়ীকে হত্যা: পুলিশ

Reporter Name

সিলেটের শাহপরাণ বাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার নেপথ্যে প্রেমঘটিত বিষয় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক নারীর সঙ্গে জালাল আহমদ নামে যুবকের সম্পর্ক ভাঙার পেছনে ব্যবসায়ী শাহাব উদ্দিনের হাত রয়েছে এমন সন্দেহ থেকে তাঁকে খুন করা হয়।

জালালকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম এসব তথ্য জানিয়েছেন। পুলিশ কমিশনার জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া জালালের সঙ্গে এক নারীর  সম্পর্ক ছিল। তারা বিয়েরও প্রস্তুতি নিচ্ছিলেন। এই অবস্থায় প্রায় তিন মাস ধরে বিয়ে নিয়ে দুজনের মধ্যে টানাপোড়েন চলে। জালাল সন্দেহ করেন ওই নারী তাঁর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন এবং ব্যবসায়ী শাহাব উদ্দিনের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলছেন। জালাল সন্দেহ থেকে শাহাব উদ্দিনকে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এবং প্রযুক্তিগত প্রমাণ পর্যালোচনা করে প্রেমের সম্পর্ক ও সন্দেহ থেকে খুনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত কর্মকর্তা খতিয়ে দেখছেন। গত রোববার রাতে নিজ বাসার পাশে শাহপরান মাজার এলাকার ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে শাহপরাণ এলাকায় বসবাস ও ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের পর গত মঙ্গলবার পুলিশ জালাল আহমদকে গ্রেপ্তার করে। তিনি শাহপরান এলাকার বাসিন্দা ও তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জে।