September 20, 2026, 6:29 am
শিরোনাম:
শিশুহত্যার একের পর এক ৮ মাসে ৩৬ নিখোঁজ লাশ উদ্ধার সরকারি কর্মকর্তারা আয়করের হিসাব করবেন কীভাবে ক্রিকেটারদের দলবদলে ফিরতে পারে ‘প্লেয়ার্স বাই চয়েস’ উগ্রপন্থি গ্রুপের ১২ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত কখন বুঝবেন সম্পর্ক ভেঙে যাচ্ছে? কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার… দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

দিঘলিয়ায় বসতঘরে নগদ ২ লাখ টাকাসহ স্বর্ণালংকার চুরির অভিযোগ

Reporter Name

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: মোঃ রুবেল শেখ : খুলনার দিঘলিয়া উপজেলায় একটি বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ২ লাখ টাকা ও বিভিন্ন ধরনের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ নাঈম (২৪)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে রাত ৩টা ৩০ মিনিটের মধ্যে দিঘলিয়া থানাধীন ব্রহ্মগাতী গ্রামের নিজ বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ঘরে প্রবেশ করে স্টিলের বাক্সের তালা ভেঙে ভেতরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে দুই জোড়া স্বর্ণের কানের দুল, যার মোট ওজন ৬ আনা; ৫ আনা ওজনের একটি স্বর্ণের নেকলেস; ৪ আনা ওজনের একটি স্বর্ণের গলার চেইন; দুটি স্বর্ণের আংটি, যার মোট ওজন ৬ আনা। এছাড়া নগদ ২ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারী জানান, চুরির ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় পড়েছেন। চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে দিঘলিয়া থানায় অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে দিঘলিয়া থানার পুলিশের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানা গেছে।