November 4, 2026, 6:38 pm
শিরোনাম:
৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডুমুরিয়ায় বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য লবি

Reporter Name

সাব্বির খান ডালিম, উপজেলা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর দিনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

সোমবার দিনব্যাপী তিনি ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূজার আয়োজন ও ভক্তদের সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেমিশে উৎসব পালন করে। শারদীয় দুর্গোৎসব এখন আর শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, বিএনপি নেতা মোল্লা মোশারফ হোসেন মফিজ, সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন এবং ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোল্লা মসিউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।