September 20, 2026, 6:26 am
শিরোনাম:
শিশুহত্যার একের পর এক ৮ মাসে ৩৬ নিখোঁজ লাশ উদ্ধার সরকারি কর্মকর্তারা আয়করের হিসাব করবেন কীভাবে ক্রিকেটারদের দলবদলে ফিরতে পারে ‘প্লেয়ার্স বাই চয়েস’ উগ্রপন্থি গ্রুপের ১২ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত কখন বুঝবেন সম্পর্ক ভেঙে যাচ্ছে? কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার… দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

শেখ সরোয়ার, সাংবাদিক মহাতাব ও সেলিমের সুস্থতায় ডুমুরিয়া বিএনপির দোয়া

Reporter Name

ডুমুরিয়া প্রতিনিধি: খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, সাংবাদিক শেখ মহাতাব উদ্দিন এবং সেলিম গাজীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডুমুরিয়া বাজারের পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অসুস্থ শেখ সরোয়ার হোসেন, সাংবাদিক শেখ মহাতাব উদ্দিন ও সেলিম গাজীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মোড়ল, জাহাতাব হোসেন গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মুসল্লিরা অংশ নেন।